কুমিল্লায় মসজিদের মুয়াজ্জিন আক্রান্ত , মোট আক্রান্ত ৩৯


কুমিল্লায় বৃহস্পতিবার একজন মুয়াজ্জিনসহ নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন। নতুন আক্রান্তরা হচ্ছেন দেবিদ্বার,সদর দক্ষিণ ও লাকসাম উপজেলার বাসিন্দা। সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য কর্মক র্তারা এতথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে লাকসাম উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিন। তার বাড়ি ভো লায়।দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের শাহাজালাল মেম্বার। তিনি করোনার উপসর্গ নিয়ে বুধবার মারা যান। বৃহস্পতিবার তার রিপোর্ট পজে টিভ আসে। অন্যজন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বার পাড়া ইউনিয়নের হরিশ্চর গ্রামের। তিনি সম্প্রতি ঢাকার যাত্রা বাড়ি থেকে এসেছেন। সেখানে তিনি কাঁচামালের ব্যবসা করতেন।
এই নিয়ে কুমিল্লা আক্রান্ত সংখ্যা বেড়ে ৩৯ জনে ।
এই পর্যন্ত মোট কোয়ারেন্টাইন ৫১৫১, মোট মুক্তি ৩৭৭৪, বর্তমান কোয়ারেন্টিনে ১৩৭৮, মোট নমুনা প্রেরণ ১০২৪, মোট রিপোর্ট পাওয়াগেছে ৭০৮, মোট পজিটিভ ৩৯ জন।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.