এশা ও তারাবিতে অংশ নিতে পারবে ১২ জন


১০ জন মুসল্লি ও ২ জন হাফেজসহ ১২ জনের অংশগ্রহনে মসজিদে এশা ও তারাবির নামাজ জামাতে পড়ার সুযোগ থাকবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রনালয়। এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য জানান।
এর সঙ্গে ইতিপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবেনা।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে দেশের মসজিদগুলোকে মুসল্লি সংখ্যা সীমিত করা হয়। মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সমন্বয়ে পাঁচ ওয়াক্তের জামাতে সর্বোচ্চ পাঁচজন করে এবং জুমার জামাতে ১০ জন করে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.