বৈধতা পেতে যাচ্ছে বল টেম্পারিং!
খুব শিগগিরই ক্রিকেটের সবচেয়ে এক বড় ‘ট্যাবু’কে বৈধ হিসেবে দেখা যেতে পারে ক্রিকেট দুনিয়ায়। প্রাণঘাতি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে বল টেম্পারিংকে বৈধতা দেওয়ার চিন্তা-ভাবনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
কৃত্রিম উপায়ে ক্রিকেট বল পালিশ করার অর্থ বল বিকৃত করা। এতদিন তাই থুতু ব্যবহার করে বল পালিশ করতেন ক্রিকেটাররা। কিন্তু করোনার কারণে থুতু দিয়ে বল পালিশ করার পদ্ধতি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে। বোলার বা ফিল্ডারেরাও এর পরে হয়তো এভাবে বল পালিশ করতে চাইবেন না। তাই কৃত্রিম পদার্থ বলের উপরে লাগিয়ে পালিশ করাকে বৈধতা দেওয়ার কথা ভাবছে আইসিসি।
বল টেম্পারিং বিষয়ক বর্তমান নিয়ম :
১। ম্যাচ বলে কোনো রকম পরিবর্তন করা যাবে না। যদি না খেলতে গিয়ে তা হয়। ব্যাটসম্যানও ইচ্ছে করে বল ক্ষতিগ্রস্ত করতে পারবে না।
২।ফিল্ডার তার বস্ত্রের সাহায্যে বল পালিশ করতে পারে। তবে কৃত্রিম কোনো পদার্থ ব্যবহার করা যাবে না।
৩। ম্যাচ বলে কোনো রকম পরিবর্তন করা হয়েছে আম্পায়ারদের সন্দেহ হলেই যে কোনো সময় তা পরীক্ষা করে দেখতে পারে।
আইসিসির যা ভাবচ্ছেঃ
থুতু ব্যবহার করে বল পালিশ করায় ঝুঁকির কথা তুলেছে আইসিসির মেডিক্যাল কমিটি। তাই আম্পায়ারের তত্ত্বাবধানে কৃত্রিম কোনো পদার্থ দিয়ে বল পালিশ করাকে বৈধতা দেওয়া হতে পারে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you