২৫ লক্ষ ছাড়ালো আক্রান্তের সংখ্যা
করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের মোট সংখ্যা এখন ২৫ লাখ ৩ হাজার ৭২ জন। এ ভাইরাসটিতে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৭৯০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৬ লাখ ৫৯ হাজার ১৬১জন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
বৈশ্বিক এ মহামারীর থাবা লেগেছে বাংলাদেশেও। আইইডিসিআরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৩৮২ জন। আর এতে সংক্রমিত হয়ে এ পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।
এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ভাইরাসটির সংক্রমণে প্রাণ হারিয়েছেন সাড়ে ৪২ হাজারের বেশি মানুষ। মৃত্যুর দিক দিয়ে এরপরই রয়েছে ইতালি। ইতালিতে মৃত্যুর সংখ্যা ২৪ হাজারের বেশি।
স্পেন আছে তৃতীয় অবস্থানে । ইউরোপের এ দেশটিতে মৃত্যুর সংখ্যা ২১ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you