ময়মনসিংহে ৭ চিকিৎসকসহ ২১ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার ময়মনসিংহ বিভাগের চার জেলায় প্রথম দফায় ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২১ জনের মধ্যে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। এরমধ্যে ফুলপুর ও ত্রিশালে দু’জন মারা গেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শেরপুরের এক প্রসূতি তথ্য গোপন করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিস হয়ে হিমোডায়ালোসিস, গাইনি, অপারেশন থিয়েটার ও আইসিইউ বিভাগে চিকিৎসা নেয়ার খবর জানাজানি হলে সংশ্লিষ্টদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষা করলে সাতজন ডাক্তার, তিনজন নার্স ও আটজন স্বাস্থ্যকর্মীসহ ২১ জনের করোনা শনাক্ত হয়।
তারা হলেন, ডাঃ মিরুফা তাসনীম, ডাঃ মাহবুব হোসাইন, ডাঃ কিসতিয়া বিনতে কাসেম, ডাঃ মুশফিকা সুলতানা, ডাঃ জারজীনা নওসীন ( ২ জনের নাম পাওয়া যায়নি)। এছাড়া অন্যান্যরা হলেন, মরিয়ম খাতুন, তন্দ্রা দং, মনি, রুবেল, মনিরুজ্জামান, নাসরিন পারভিন, দেলোয়ার হোসেন, মেহেরুন্নেছা ও বিলকিস বেগম।এছাড়া ফুলপুরের বালিয়া এক শিশুসহ দুইজন ও ফুলবাড়িয়া উপজেলায় মিজানুর রহমান নামে এক ব্যক্তির প্রথম করোনা শনাক্ত হয়েছে। তিনি ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের মেডিকেল এ্যাসিসটেন্ট । 
এছাড়া নেত্রকোনায় দুই চিকিৎসকসহ ৪জন আক্রান্ত হয়েছেন । তারা হলেন, পুর্বধলার ডাঃ দ্রুব সাহা রায়, ডাঃ আজহারুল ইসলাম, মোহণগঞ্জের জবা রানী ও রিপন দাস। এছাড়াও জামালপুরে রেজাউল রহমান আক্রান্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্য প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.