শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে আরও ১ জনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়োর্ড আরও এক যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তির ১৪ ঘণ্টার মাথায় ১৯/০৪/২০ তারিখ বেলা ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঐ  যুবকের মৃত্যু হয়। যুবকের বয়স ৩২ বছর । তাকে শনিবার রাত ১০টার দিকে পেটে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে জরুরি বিভাগে আসলে সন্দেহজনক করোনা রোগী হিসেবে করোনা ওয়ার্ডে রাখা হয়েছিল।

এই নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬ রোগীর মৃত্যু হলো।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.