৯ ঘন্টার ব্যবধানে বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরেক যুবকের মৃত্যু



মাত্র ৯ ঘন্টার ব্যবধানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে  আইসোলেশনে থাকা বেদে যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যু হওয়া যুবক গত ১৭ এপ্রিল রাত ৯টায় জ্বর, সর্দি এবং কাশিসহ করোনার উপসর্গ থাকা সত্যেও তথ্য গোপন করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ইউনিট-৩ এর ওয়ার্ডে ভর্তি হয়। তাঁর বয়স ছিলো ২৫ বছর । 
পরে ওইদিন রাত ১০টার দিকে ঐ যুবককে করোনা ওয়ার্ডে আইসোলেশনে পাঠানো হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম। তিনি বলেন, মৃত যুবক লিটন মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতানী গ্রামের আব্দুল সরদারের ছেলে। সে একজন বেদে ছিলেন বলে তার স্বজনদের কাছ থেকে জানাগেছে।
বিকেল সাড়ে ৫টায় মৃত্যু হওয়া যুবকের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হলেও রিপোর্ট পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.