বরিশাল হিজলা উপজেলার রিলিফের ৪২ টন চাউল পটুয়াখালীর বাউফলে,আটক ২

পটুয়াখালীর বাউফল উপজেলায় সরকারি ৪২ মেট্রিকটন চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল ব্যবসায়ী শাহাজাহান হাওলাদার ও ট্রলার মালিক জয়নাল চৌকিদারকে আটক করা হয়। আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে বগা বন্দরে  এ ঘটনা ঘটে । 
খাদ্য অধিদপ্তরের সিলকৃত বস্তাভর্তি চালগুলো বগা বন্দরসংলগ্ন খালে নোঙর করা একটি ট্রলার থেকে শ্রমিকরা স্থানীয় চাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারের ছেলে শাহজাহান হাওলাদারের নিজস্ব গোডাউনে তুলছিল। 
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) শেখ বেলাল হোসেন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ওখানে অভিযান চালায়। বন্দরের উত্তর পাশের গলিতে শাহজাহান নামের এক চাল ব্যবসায়ীর গোডাউনে ট্রলার থেকে শ্রমিকরা ওই চাল তোলার সময় ৪২ মেট্রিকটন চাল জব্দ করা হয়। বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে। এ সময় ট্রলার মালিক জয়নাল চৌকিদার, চাল ব্যবসায়ী শাজাহানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য চাল উত্তোলনের কাজে নিয়োজিত ১০ শ্রমিককে বাউফল থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটককৃত শাজাহান পুলিশকে জানিয়েছে, চালগুলো বরিশাল জেলার হিজলা উপজেলা থেকে আনা হয়েছে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.