একদিনে আক্রান্তের রেকর্ড ২১৯ জন, মারা গেছে ৪ জন
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১৯ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছে। মারা গেছে ৪ জন। সুস্থ হয়েছে ৭ জন।এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২৩১। আর মৃত্যু বেড়ে হয়েছে ৫০। মোট সুস্থ ৪৯ জন।
গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষের দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই সিদ্ধান্তের পরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার এরইমধ্যে নানা পদক্ষেপও নিয়েছে।
বুধবার বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। এছাড়া এতে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৯৭ জন।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you