বরিশালে ৪ ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত, ছাত্রাবাস লকডাউন


বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ ইন্টার্ন চিকিৎসকের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। এরপর ইন্টার্ন চিকিৎসকদের ৪ টি আবাসিক ছাত্রাবাস লকডাউন করে দেওয়া হয়েছে।
 সব ইন্টার্ন চিকিৎসকদের করোনা পরীক্ষা করা হবে, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । 
ঘোষণা কৃত ছাত্রাবাসগুলো  হচ্ছে - জামিলুর রহমান ছাত্রাবাস ও হাবিবুর রহমান ছাত্রাবাস, ডা. নূর- উর নবী ইন্টার্ন হোস্টেল ও মেয়েদের একটি ছাত্রাবাস
প্রথমে হাবিবুর রহমান ছাত্রাবাস ও পরে বাকি আবাসিক ছাত্রাবাস লকডাউন করে দেওয়া হয়।
কোয়ারেন্টিনে থাকা এক ইন্টার্ন চিকিৎসক জানান, মঙ্গলবার থেকে ছাত্রাবাসের ক্যান্টিনের বাবুর্চি পালিয়ে গেছে। এরপর তাদের খাবার সংকট দেখা দেয়।
শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসিত কুমার দাস জানান, ‘বর্তমানে ২০ জন ইন্টার্ন চিকিৎসকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। প্রত্যেকদিনই পরীক্ষা চলছে।’
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, হাসপাতালে প্রথমে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হলেও নতুন করে আরো ৬০ জন চিকিৎসক ৩ দিনের মধ্যে যোগদানের কথা রয়েছে। তারা এলে পরিস্থতি স্বাভাবিক হবে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.