আমেরিকা-ইতালির তুলনায় বাংলাদেশে আক্রান্ত কম : স্বাস্থ্যমন্ত্রী



স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেছেন, করোনা মোকাবিলায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের কারণেই শনাক্তের ৪৪ দিন পার হলেও বাংলদেশে  আক্রান্তে সংখ্যা ইতালি, ফ্রান্স, আমেরিকার থেকে বহুগুণ কম।
গত বুধবার (২২ এপ্রিল) বিকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২০ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ (বুধবার) দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩০৯৬ , গতকালও প্রায় ৩০০০ করা হয়েছে। অথছ বিশ্বের অন্যান্য দেশে ৪৪ দিন পর যেখানে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে সেখানে আমাদের দেশে মোট আক্রান্ত এখন ৩৭৭২ জন। এমনটা  এমনিই সম্ভব হয়নি। চিকিৎসক, নার্সদের জীবন বাজি রেখে লড়াই করা, স্বাস্থ্যখাতের যথাসময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ গ্রহণ একই সঙ্গে দেশের মানুষের সরকারি নির্দেশনাসমূহ মেনে আত্ম-সচেতনতা বৃদ্ধির ফলেই দেশে করোনা এখনও মহাবিপর্যয়ে পৌঁছেনি।
সমালোচনায় হতাশ না হয়ে করোনার এই দুর্যোগের সময় স্বাস্থ্যখাতের সকলকে জনগণের পাশে থেকে নিরলস কাজ করে যেতে হবে জানিয়ে ভিডিও কনফারেন্সে উপস্থিত জেলার সিভিল সার্জনসহ অন্য স্বাস্থ্যকর্মীদের কাজ করে যাওয়ার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
প্রসঙ্গত, প্রতি বছরের মতো ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.