বরিশালে নতুন আক্রান্ত ৬ মোট সংখ্যা ২৩
বরিশালে বিভাগে মঙ্গলবার রাত পর্যন্ত মোট ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৩ জন। বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ছয়জনের মধ্যে ২ জনের বাড়ি বরিশাল, ৩ জনের বাড়ি পিরোজপুর এবং ১ জনের বাড়ি বরগুনায়। এছাড়া মারা যাওয়া ৩ জনের মধ্যে বরিশালের মুলাদী উপজেলার ১ জন, পটুয়াখালীর দুমকি উপজেলার ১ জন এবং বরগুনার আমতলী উপেজলার ১ জন রয়েছেন।
গত ৯ এপ্রিল বরিশাল বিভাগে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত এক সপ্তাহে ২৩ জন আক্রান্ত হন। এর মধ্যে বরিশাল জেলায় ৯ জন, বরগুনায় ৪ জন, ঝালকাঠি জেলায় ৩ জন, পিরোজপুরে ৫ জন এবং পটুয়াখালী জেলায় ২ জন শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও একজন ব্যাংক কর্মচারী রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারায়ণগঞ্জ ও সাভারের পোশাক কারাখানার শ্রমিক। তিনজন ঢাকা ভ্রমণ করেছিলেন। বাকিরা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী।
বরিশালের মুলাদী উপজেলায় জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গত মঙ্গলবার রাতে ওই ব্যক্তির নমুনা পরীক্ষার ফল জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইসিডিআর) থেকে বরিশালে আসে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you