ভোলায় আওয়ামীলীগ নেতার গোডাউন থেকে ৪০ মেট্রিক টন চাল জব্দ

ভোলার লালমোহন উপজেলায় ৪০ মেট্রিক টন চাল বস্তা বদল করার অপরাধে মোঃ জসিম নামে এক ব্যবসায়ির গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি চালের বস্তা পাল্টানোর অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করে ৪০ মে. টন চাল জব্দ ও গোডাউনটি সিলগালা করা হয়েছে। মঙ্গলবার  বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি ভোক্তা অধিকার আইনে ওই অর্থদন্ড প্রদান করেন।
স্থানিয়রা জানান, ওই গোডাউনের মালিক চাল ব্যবসায়ি প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মোঃ জসিম।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, মঙ্গলবার বিকালে একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে খবর পেয়ে লালমোহন উপজেলার ওয়েষ্টান পাড়া এলাকায় বিআরডিবির ভাড়া দেওয়া একটি গোডাউনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি সাংবাদিকদের জানান, বিআরডিবির গুদামে সরকারি খাদ্য অধিদপ্তেরর চালের বস্তা থেকে নুরজাহান নামের একটি চালের বস্তায় বদলানো হচ্ছিলো। গোডাউনে সরকারি খাদ্য বিভাগের ভিজিডির খালি ২৫টি বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালের বস্তা পাল্টানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা ও সরকারি খাদ্য বিভাগের ভিজিডির খালি ২৫টি বস্তা পাওয়ার অভিযোগে আরো ৫ শত টকাসহ মোট ২০ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.