অবশেষে খাগড়াছড়িও আক্রান্ত
বাংলাদেশে করোনা আক্রান্তের ৫২ তম দিনে খাগড়াছড়িতে প্রথম করোনা পজেটিভ শনাক্ত হয়েছে । আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তির বাড়ি জেলার দীঘিনালার কামুক্কাছড়া গ্রামে। তার বয়স ৩৫ বছর । তিনি বর্তমানে কামুক্কাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টিনে আছেন।
জানাযায় তিনি এবং তার স্ত্রী কুমিল্লায় শ্রমিকের কাজ করতেন। তারা গত ১৮ এপ্রিল জেলার বাইরে থেকে খাগড়াছড়ি ফিরেছেন।গত ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। আজ বিকেলে তার রিপর্ট পজেটিভ আসে ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you