নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ১৪০

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ১৪০ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি এবং গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ সুস্থ হননি। 
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করো প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন ।
জানা যায়, জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৯২৪ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৪২ জনের আর সুস্থ হয়েছেন ৩০ জন। আর এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৬০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । 

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.