বরিশাল কারাগারে ২৪১ জনকে মুক্তির প্রস্তাব

বাংলাদেশসহ বিশ্বব্যাপি আতঙ্কিত নোভেল ভাইরাস করোনা মহামারী সংক্রমন ঝুঁকি এড়াতে সরকার কর্তৃক দেশব্যাপি কারাগারে থাকা বিভিন্ন মামলার দন্ডপ্রাপ্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, কয়েদির মধ্যে থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তিন ক্যাটাগড়িতে দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত ৬ মহিলা কয়েদিসহ ২শত ৪১ জনকে মুক্তি দেয়ার প্রস্তবনা স্বরাষ্ট্রমন্ত্রালয়ে প্রেরণ করা হয়েছে।
বরিশালে কারাগারের ভেতরেই কয়েদীর ...
আজ বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় কারাগার জেল সুপার নুর মোহাম্মাদ মৃধা ও ডিপুটি জেলার ইব্রাহিম জানান, বরিশাল কারাগারে থাকা ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামীদের ভিতর ইতিমধ্যে যারা ২০ বছর সাজা ভোগ করা হয়েছে এদের ভিতর থেকে ৮৭ জন, হাজতী রয়েছে ১শত ৩৩ জন ও লঘুদন্ডপ্রাপ্ত সহ সর্বমোট ২শত ৪১ জনকে ৩ ক্যাটাগড়িতে এদের মুক্তি দেয়া যেতে পারে এমন তালিকা করে স্বরাষ্ট্রমন্ত্রালয়ে প্রেরন করা হয়েছে।
উল্লে­খ্য বরিশাল কেন্দ্রীয় কারাগাড়ে ৬শত ৩৩ জন ধারন ক্ষমতা সম্পূর্ণ কারেগারে বর্তমানে প্রায় ১৩ শত ৫০ জন দীর্ঘমেয়াদী, লঘু অপরাধপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের আসামী রয়েছে।
বরিশাল কেন্দ্রীয় কারাগাড়ে ডিআইজি প্রিজন, সিনিয়র জেলা সুপারেন্ট, জেলার ও ডিপুটি জেলার অফিসার সহ হাবিলদার, গোয়েন্দা শাখা ও কারারক্ষি মোট ৩ শত ৩৮ জনের স্থলে বর্তমানে ২শত ২৫ জন কারাগারে কর্মরত রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ডিপুটি জেল সুপার মোঃ ইব্রাহিম।
অপরদিকে করোনা ভাইরাস ঝুঁকি এড়াতে কয়েদি, হাজতী ও বিভিন্ন মামলার আসামীদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাৎ করা অস্থায়ীভাবে বন্ধ রেখেছে কারা কর্তৃপক্ষ।
এছাড়া কারাগারের ভিতর ও বাহিরে পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছে জেল সুপার নুর মোহাম্মাদ মৃধা।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.