বরিশালে করোনা ভাইরাস পরীক্ষা শুরু, প্রথম ফলাফল নেগেটিভ

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। ৮ মার্চ উদ্বোধনের পর নমুনা পরীক্ষা করেন এখানে কর্মরত চিকিৎসক, টেকনিশিয়ানরা।
শের-ই-বাংলা মেডিকেলের হাসপাতালের ...
আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় পরীক্ষার কার্যক্রম। এসময় প্রথম করোনা পরীক্ষা ফলাফলে এক নারীর নেগেটিভ এসেছে। এরপর ওই নারীর বাড়িসহ আশপাশের আরও চার বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, গত ৭ এপ্রিল বাকেরগঞ্জ উপজেলা থেকে এক নারী করোনা ভাইরাসের প্রাথমিক উপসর্গ জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালের দারস্থ হন। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি আগাম সতর্কতা হিসেবে ওই নারীর বাড়িসহ আশপাশের চার বাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ওই চার বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, তারা শুরুর দিনই করোনা ইউনিটে ভর্তি নারী রোগীর নমুনা বরিশাল মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠিয়েছিলেন। আজও রোগির নমুনা পাঠাবেন। এখানে ল্যাব হওয়াতে পরীক্ষার ফলাফল পেতে সহায়ক হবে তাদের।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ দাস বলেন, তারা পরীক্ষার ফলাফল, প্রথমে ঢাকায় এরপর যেসব স্বাস্থ্য কেন্দ্র থেকে রোগির নমুনা পাঠিয়েছে তাদের ওখানে ফলাফল জানিয়ে দিবেন। তারা আজ থেকে পরীক্ষা করছেন।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.