লক্ষ্মীপুরে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়ায় ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় শ্বাসকষ্ট, ডায়রিয়া ও জ্বর নিয়ে দুই ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার তাঁরা মারা গেছেন। এ ঘটনায় বিকেলে প্রশাসন চার বাড়ির আটটি পরিবারকে লকডাউন করে।
মৃত দুজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হয়েছে।
মৃত দুজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হয়েছে।
নিহত দুজনের মধ্যে একজনের বয়স ২৬ বছর, অপরজনের ৫৫ বছর।
কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই যুবক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ এপ্রিল
কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই যুবক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ এপ্রিল
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কিছুটা সুস্থ হলে চিকিৎসকদের পরামর্শে স্বজনেরা তাঁকে বাড়ি নিয়ে যান। গতকাল বৃহস্পতিবার রাতে ডায়রিয়ার সঙ্গে তাঁর জ্বরও দেখা দেয়। আজ সকালে তিনি মারা যান। আর অপর ব্যক্তির শ্বাসকষ্ট ছিল। আজ দুপুরে বাড়িতে মারা যান তিনি।
কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের প্রথম আলোকে বলেন, নিহত দুজনের মধ্যে একজনের জ্বর, ডায়রিয়া ও অপরজনের শ্বাসকষ্ট ছিল। তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা বলা যাচ্ছে না। তাই তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ জন্য তাঁদের চারটি বাড়ির আটটি পরিবারকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পর্যন্ত সবগুলো পরিবার লকডাউনে থাকবে।
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you