ঝালকাঠিতে আরও একজন সনাক্ত, মোট আক্রান্ত ৫

ঝালকাঠিতে নতুন করে আরও একজনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। শহরতলীর নতুন এলাকার বাসিন্দা  তিনি। ঝালকাঠিতে এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৫ জনে। ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামলকৃষ্ণ হাওলাদার এবং ঝালকাঠির এনডিসি আহমেদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝালকাঠি সিভিল সার্জন  জানান, কদিন আগে আইইডিসিআরে নমুনা পাঠানো হয়েছিল। আজ ১৯/০৪/২০ তারিখ সকালে পরীক্ষায় ওই ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে।
গত ক’দিন আগে স্থানীয়দের দেয়া খবরে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়। ওই ব্যক্তির মধ্যে করোনার লক্ষণ দেখে তার বাড়িটি লকডাউন করা হয়েছিল।
১১ এপ্রিল সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে একই পরিবারের শিশুসহ তিন জনের দেহে প্রথম বারের মত করোনায় সনাক্ত হওয়।সম্প্রতি  ওই পরিবারটি নারায়ণগঞ্জ থেকে ঝালকাঠির গ্রামের বাড়ি আসে। আর এ পরিবারে যাতায়াতের ফলে স্থানীয় এক ইউপি সদস্যের দেহে ১৫ এপ্রিল করোনা ভাইরাস সনাক্ত হয়।
এদিকে নতুন আক্রান্ত ব্যক্তি জেলা সদরের নতুন এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনিও নারায়ণগঞ্জ থেকে  ঝালকাঠি আসেন।গত ১৭ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জেলা প্রশাসক মো. জোহর আলী।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.