কোন জেলায় কতজন আক্রান্ত
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশের ৫২টি জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়াগেছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়, ৭৬৮ জন। তাদের মধ্যে ৭৪০ জনই শুধুমাত্র ঢাকা মহানগরীতে শনাক্ত হয়েছে। এটা শুক্রবার পর্যন্ত সংখ্যা। শনিবার আরও ৬ জন এ মহানগরীতে আক্রান্ত হয়েছেন।
ঢাকা মহানগরীর লালবাগে ২১ জন, মোহাম্মদপুরে ২৬,ওয়ারীতে ২৭, মিরপুরে সর্বোচ্চ ৪২ আক্রান্ত হয়েছেন।
এরপরই রয়েছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে শনাক্ত হয়েছেন ২৮৯ জন। তৃতীয় অবস্থানে রয়েছে গাজীপুর। শুক্রবার পর্যন্ত এখানে শনাক্ত হয়েছে ১১৭ জন। তারপর রয়েছে টাঙ্গাইলে ৯ জন,গোপালগঞ্জে ১৭্,মাদারীপুরে ২৩,মুন্সিগঞ্জে ২৭,কিশোরগঞ্জে ৩৩,নরসিংদী ৬৫ জন।
চট্টগ্রামে শুক্রবার পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৭ জন। আর ফেনীতে ১,বান্দরবানে ১,নোয়াখালীতে ২,চাঁদপুরে ৮, কুমিল্লায় ১৫, লক্ষ্মীপুরে ১৮, জন শনাক্ত হয়েছে।
অপরদিকে, দিনাজপুরে ৮ জন ও ১২ জন গাইবান্ধায় শনাক্ত হয়েছে ।
সিলেটে শুক্রবার পর্যন্ত মোট ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে হবিগঞ্জে ১ জন, সুনামগঞ্জে ১, মৌলভীবাজারে ২, সিলেট জেলায় ৩ শনাক্ত হয়েছে।
রংপুরে ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর খুলনায় ৬, রাজশাহীতে ৮, বরিশালে ৩১ ও ময়মনসিংহে ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you