ইরফান খানের পর চলে গেলেন অভিনেতা ঋষি কাপুর
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খানের মৃত্যুর এক দিন না পেরোতেই চলে গেলেন আরেক খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর।বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।তার বড় ভাই অভিনেতা রণধীর কাপুর ঋষির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের দ্বিতীয় ছেলে ঋষির জন্ম ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর। ১৯৭৩ সালে ডিম্পল কাপাডিয়ার বিপরীতে ‘ববি’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে নায়ক হিসেবে পা রাখেন তিনি। এর আগে রাজ কাপুরের স্মরণীয় সিনেমা ‘শ্রী ৪২০’ ও ‘মেরা নাম জোকার’-এ অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে।
অভিনেতা অমিতাভ বচ্চন এক টুইট বার্তায় ঋষি কাপুরের মৃত্যুর খবরটি শেয়ার করে লেখেন, ঋষি চলে গেলেন মাত্র।
কংগ্রেস নেতা রাহুল গান্ধিও টুইটে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, ইরফান খানের পরেই ঋষি কাপুরের চলে যাওয়া বিরাট ক্ষতির মুখে দাঁড় করাল হিন্দি ছবির দুনিয়াকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঋষির অনুরাগীরা তার প্রতিভায় বুঁদ হয়েছিলেন। ভারতীয় সিনে দুনিয়া এবং চলচ্চিত্রপ্রেমীরা তাকে স্মরণ করবেন আজীবন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীর শোকাহত।
প্রায় দু’ বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর। বিদেশে এক টানা চিকিৎসার পর গত বছর দেশে ফেরেন তিনি। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
গত ফেব্রয়ারিতে দিল্লিতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি। তড়ঘড়ি কর সেই সময় তাঁকে ভর্তি করা হয়েছিল রাজধানীর একটি নামকরা হাসপাতালে। সেই সময় সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি।
গতকাল হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সঙ্গে ছিলেন স্ত্রী নীতু কাপুর। রাতে ভাই রণধীর কাপুর জানিয়েছিলেন, ঋষি ভালো নেই। শ্বাসকষ্টে ভুগছেন। তবে তিনি ঋষি লাইফ সাপোর্টে যেতে নারাজ ছিলেন। অবশেষে সকালে শেষ নিশ্বাস ছাড়লেন তিনি।একের পর এক মৃত্যুর খবরে দিশাহারা চলচ্চিত্র জগৎ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you