দুই কন্যার বাবা হলেন সাকিব আল হাসান

করোনাভাইরাসের মহামারীতা যখন গ্রাস করছে বিশ্বকে, সবাই যখন একের পর এক মৃত্যু আর আক্রান্তের খবরে মুষড়ে পড়ছে তখন সুসংবাদ দিলেন সাকিব আল হাসান।
আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ফুটফুটে এক কন্যার জন্ম দিয়েছেন। পরিবারের পাশে থাকতে গত মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব। বর্তমানে পরিবারের সাথে সেখানেই রয়েছেন তিনি। সন্তান ভূমিষ্ঠের পর মা ও মেয়ে দুজনই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। এখনো হাসপাতালে আছেন দুইজন।
এর আগে গত ৭ এপ্রিল সাকিব তার ফ্যান পেজে বড় মেয়ে আলায়নার একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায় আলায়নার হাতে একটি টি-শার্টে লেখা ‘ওয়েলকাম হোম।’ ছবির ক্যাপশন দেয়া ছিল। সিস্টারহুড।
অবশেষে সেই অতিথির আগমন ঘটল ধরায়। দ্বিতীয় সন্তান আগমনের ঘোষণার পর সাকিবের বেশ ব্যস্ত সময় কেটেছে। কোয়ারেন্টিন শেষ করে বাসায় ফিরলেও নিজের গড়া দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে নিজের বিশ্বকাপ ব্যাট নিলামে তুলেছিলেন। সেই নিলামের কার্যক্রমেও সম্পৃক্ত ছিলেন ঘরে বসেই। এবার পেলেন বড় একটি সুখবর।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.