পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে মাসব্যাপী রোজা শুরু হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়।
ময়মনসিংহ এবং জামালপুরে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে বাংলাদেশ রোজা শুরু। আজ তারাবির নামাজ এবং সেহরি করবেন মুসলমানরা।
এদিকে, করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজের জামাতে সর্বোচ্চ ১০ মুসল্লি ও দুই হাফেজসহ মোট ১২ জন অংশগ্রহণ করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সেই সাথে বলা হয়েছে, রমজান মাসে দেশে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.