২৪ ঘন্টায় বরিশালে চিকিৎসক সহ দুই জন করোনায় আক্রান্ত

বরিশালে গত ২৪ ঘন্টায় চিকিৎসকসহ আরো ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।  এই নিয়ে মোট  আক্রা‌ন্তের সংখ্যা দাড়ালো ৩৬ জনে।
আক্রান্তরা হলেন- বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তবে বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে কর্মরত আছেন তিনি পুরুষ বয়স (৩৩) এবং অন্যজন হলেন  বরিশাল নগরীর বাংলা বাজারের বাসিন্দা পুরুষ বয়স (৪৫)
আজ শুক্রবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক মহদয় জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুইজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে এবং তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। 
এই ৩৬ জনের মধ্যে
বরিশাল মহানগরী ১৩জন, 
বাবুগঞ্জ ১০জন,
হিজলা ৩জন,
গৌরনদীতে ২জন,
বানারীপাড়া ২জন, 
মেহেন্দীগঞ্জ ২জন
মুলাদী ১জন,  
আগৈলঝাড়া ১জন,  
উজিরপুর ১জন, 
বাকেরগঞ্জে ১জন আক্রান্ত হয়েছে বলে সংবাদ পাওয়া যায়।    

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.