সিলেটে চিকিৎসকসহ আরো ৮ জন করোনা আক্রান্ত

সিলেট বিভাগের তিন জেলায় একদিনে নতুন ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বিভাগের চার জেলায় ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে এরমধ্যে ৮ জনের করোনা পজেটিভ আসে। তবে নতুন আক্রান্ত ৮ জনের মধ্যে সিলেট জেলার কেউ নেই। আক্রান্তরা মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার।
জানা গেছে, নতুন করে আক্রান্তদের মধ্যে মৌলভীবাজারের ২ জন, সুনামগঞ্জ জেলার একজন, হবিগঞ্জ জেলার ৫ জন এবং  রয়েছেন। 
হবিগঞ্জের পাঁচজনের মধ্যে ৪ জনের বাড়ি চুনারুঘাট উপজেলায় এবং একজনের বাড়ি লাখাই উপজেলায়। তাদের মধ্যে এক নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। চুনারুঘাটে যে ৪ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.