বরিশাল তিন চি‌কিৎসক ক‌রোনায় আক্রান্ত

ব‌রিশা‌লে ১৮-০৪-২০২০ তারিখে নতুন ক‌রে তিনজন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছে। তিনজনই চি‌কিৎসক। রাত সা‌ড়ে ১০টায় জেলা প্রশাস‌নের পক্ষ থেকে এ তথ্য জানা‌নো হয়। তিনজনই শেরেবাংলা মেডিকেল কলেজ  হাসপাতা‌লে কর্মরত আ‌ছেন। ত‌বে তাদেরপ‌রিচয় জানা‌নো হয়নি।
এ তিনজন ডাক্তা‌রের সংস্প‌র্শে কারা কারা এ‌সে‌ছেন তা জানার চেস্টা করা হ‌চ্ছে ব‌লেও  জানা‌নো হ‌য়ে‌ছে।
এ নি‌য়ে ব‌রিশা‌লে মোট ২০জন ক‌রোনায় আক্রান্ত হল। এর মধ্যে মুলাদী‌তে একজন মারা গে‌ছে। আক্রান্ত‌দের ম‌ধ্যে একজন নার্স ও একজন মে‌ডি‌কেল স্টু‌ডেন্টও র‌য়ে‌ছে।
উ‌ল্লেখ্য ১২ এ‌প্রিল (রবি বার)  ব‌রিশাল জেলার মে‌হে‌ন্দিগঞ্জ ও বা‌কেরগ‌ঞ্জে প্রথম দুই ক‌রোনা রো‌গী শনাক্ত হয়। এখন আক্রান্ত ২০ জ‌নের ম‌ধ্যে সব‌চে‌য়ে বে‌শি বাবুগ‌ঞ্জে আট জন, ব‌রিশা‌লে পাঁচ জন, গৌরনদী‌তে দুই জন, হিজলা ও মুলাদী‌, বা‌কেরগঞ্জ, মে‌হে‌ন্দিগ‌ঞ্জ, আ‌গৈলঝাড়ায় এক জন ক‌রে ক‌রোনা আক্রান্ত রো‌গী শনাক্ত হ‌য়ে‌ছে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.