খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক করোনা আক্রান্ত
খুলনা মেডিকেল কলেজের ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানাগেছে। গতকাল শনিবার খুলনা মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পরে। এ নিয়ে খুলনায় মোট দুজন করোনা রোগী শনাক্ত হলো।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ সাংবাদিকদের বলেন, সহকারী অধ্যাপকের জ্বর, গলাব্যাথা ও গায়ে ব্যাথা থাকায় ল্যাবে তার নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
তাকে ডক্টটস্ রেস্ট হাউজে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া ওই রেস্ট হাউজে থাকা আরও ৫/৬ জন চিকিৎসককে আপাতত সেখানেই অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, ১৮ এপ্রিল ল্যাবে মোট ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সহকারী অধ্যাপকের করোনা পজিটিভ শনাক্ত হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
এর আগে গত ১৪ এপ্রিল মহানগরীর একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন। তিনি বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you