২৫ এপ্রিল পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ, সন্ধ্যা ৬ টার পরে বের হলেই ব্যবস্থা

আপাতত খুলছে না শিক্ষা প্রতিষ্ঠানও
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে চতুর্থ বারেরমতো ছুটির মেয়াদ বাড়ানো হলো। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ এপ্রিল পর্যন্ত সব স্কুল-কলেজও বন্ধ থাকবে। 
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তৃতীয় দফা সাধারণ ছুটি বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার। সরকারের এ আদেশে সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। আর এ নির্দেশ অমান্য করলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (১০ এপ্রিল) সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপনে এ হুঁশিয়ারি দিয়েছে সরকার। বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, এই ছুটি অন্যান্য সাধারণ ছুটির মতো গণ্য হবে না। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতীব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.