১০০ বাংলাদেশি সহ একদিনে মোট মৃত ১৯০০

ট্রাম্পের এক বছরে যুক্তরাষ্ট্র ...
যুক্তরাষ্ট্রে কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে একদিনে চার বাংলাদেশিসহ ১৯০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ১০০ বাংলাদেশি।

দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯১ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ।

একদিনে নতুন করে সাড়ে ৩৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে মারা যাওয়া ৪ বাংলাদেশির মধ্যে নিউইয়র্কে ৩ জন এবং নিউজার্সিতে একজন রয়েছেন।

এদিকে ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ব্যাপক সঙ্কটের মধ্যে পড়েছে। দেশটিতে গেল তিন সপ্তাহে এক কোটি ৬৮ লাখ মানুষ বেকার হয়েছেন।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.