বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরেক ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরেক ইন্টার্ন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৯/০৪/২০ (রোববার) রাতে মেডিকেল কলেজে নমুনা পরীক্ষার পর এ কথা জানানো হয়। এ নিয়ে একজন ছাত্র,একজন নার্স, চারজন ইন্টার্ন চিকিৎসকসহ এই প্রতিষ্ঠানের ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হলো।
এ ছাড়া জেলার অন্য একটি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত তিনজন স্বাস্থ্যকর্মীর, একজন ব্রাদার, চিকিৎসক দম্পতির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্ব্য বিভাগ সূত্র জানায়, বরিশাল জেলায় ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গতকাল পর্যন্ত ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য বিভাগের ১২ জন, দুজন নার্স,একজন মেডিকেল ছাত্র, ছয়জন চিকিৎসক, করোনাভাইরাসে আক্রান্ত। আক্রান্ত ব্যক্তিদের অর্ধেকের বেশি স্বাস্থ্য খাত–সংশ্লিষ্ট হওয়ায় কর্মকতারা উদ্বিগ্ন। তাঁরা এ জন্য স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের আরও সতর্কতা অবলম্বন করে চিকিৎসাসেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আজ সোমবার দুপুরে বলেন, ‘আমরা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে পেশাগত কাজ করার অনুরোধ করছি। যেহেতু এটি খুবই স্পর্শকাতর ভাইরাস, সে জন্য সচেতনতায় শিথিলতা হলেই যে কারও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। স্বাস্থ্য বিভাগের লোকজন যেহেতু সরাসরি সংক্রমিতদের নিয়ে কাজ করেন, সেহেতু তাঁদের আরও বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি।’

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you