কুমিল্লায় একই পরিবারের ৪ জনসহ নতুন আক্রান্ত ৫

কুমিল্লায় আশ’ঙ্কাজনক ভাবে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা । গত ২৪ ঘন্টায় কুমিল্লার দুই উপজেলায় নতুন করে পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মুরাদনগরের এক পরিবারের চারজন এবং তিতাসের একজন রয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় এই পর্যন্ত ৫২ জনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় । 
কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানিয়েছেন, এ পর্যন্ত এক হাজার ৫২৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এক হাজার ২১৯ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।
উপজেলার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামের একজন ব্যবসায়ীর কিছুদিন আগে প্রথমে আক্রান্ত হয়, পরবর্তীতে পরিবারের সদস্যাদের নমুনা পরীক্ষা করলে বাবা(৮৫)-মা(৭১) ভাই(৪০), ভাতিজা(১৬) নতুন করে নমুনা রিপোর্ট পজিটিভ আসে ।এই নিয়ে মুরাদনগের আক্রান্ত রোগীর সংখ্যা ৬ জন । 
তিতাস উপজেলার সাহাবুদ্ধি গ্রামের ২৬ বছরের বয়সের যুবক করোনা রিপোর্ট পজেটিভ এসেছে । তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছে। এই নিয়ে তিতাসে আক্রন্ত সংখ্যা বেড়ে ১০ জন।
নতুন ৫ জন সহ এই জেলায় মোট আক্রান্ত ৫২ জন । এদের মধ্যে - 
তিতাস-১০, 
দাউদকান্দি-৮, 
বুড়িচং-৮, 
চান্দিনা-৪, 
দেবিদ্বার-৩, 
সদর দক্ষিণ-২,
বরুড়া-২,
মুরাদনগর-৬,
লাকসাম-৪,
ব্রাহ্মণপাড়া-১, 
হোমনা-১, 
চৌদ্দগ্রাম-১, 
মনোহরগঞ্জে- ১
মেঘনা-১,

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.