ভোলায় বাবা ও মেয়ে করোনায় আক্রান্ত


ভোলা সদর উপজেলায় বাবা ও মেয়ের করোনা আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এ নিয়ে ভোলায় মোট চার জন করোনায় আক্রান্ত রোগী শানাক্ত করা হলো। মঙ্গলবার দুপুরে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সদর উপজেলার পৌর ৭ নং ওয়র্ডের বিএভিএস রোডের বাসিন্দা দুজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।। তারা দুজন সর্ম্পকে বাবা ও মেয়ে। এদের এক জনের বয়স ৫৮ বছর ও অপর জনের ১৮ বছর। এ ঘটনায় ওই এলাকার ৪৫ বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।

সিভিল সার্জন আরোজানান, আক্রান্ত দুই জনের সর্দি-কাশি রয়েছে। তবে শ্বাসকষ্ট নেই। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। গত ২৫ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছিল।

এদিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, নতুন দুজন করোনায় আক্রান্তের ঘটনায় ওই বাড়িসহ পাশের ৪৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই এলাকার কেউ যেন আসা যাওয়া করতে না পারে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে ভোলা জেলায় আরও ২ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় ৮ বছরের এক কন্যা শিশু ও অন্যজন মনপুরা উপজেলার ২২ বছরের এক যুবক।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.