৬ জেলায় আঘাত হানতে পারে কালবৈশাখী
আজ দেশের ৬ জেলায় আঘাত হান্তে পারে কালবৈশাখী । পাশাপাশি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ।
আজ ১৪ মে বৃহস্পতিবার দিনের প্রথমভাগের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সেখানে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you