মহামারী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আরেক দফা সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সপ্তম দফায় ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে ৩০ মে পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ছুটি বাড়ানোর এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এই বিষয়ে আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে । এ সময় গণপরিবহন চলবে না। এমন কি ঈদের আগের চার দিন এবং পরের দুই দিন সহ মোট সাত দিন যানবাহন চলাচল কঠোরতা অবলম্বন করা হবে। লরি, কাভার্ড ভ্যানের মতো অতিজরুরি পরিবহন ছাড়া অন্য সব যানবাহন চলাচলে কঠোরতা থাকবে । এবারের ঈদের ছুটিতে যে যেখানে আছেন, সবাই সেখানেই ঈদ করবেন।
উল্লেখ্য, প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হলেও পরবর্তীতে তা কয়েক দফায় ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।এখন আবার নতুন ছুটির সিদ্ধান্ত হলো।
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box. Thank you
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you