নামাজের জন্য খুলে দেয়া হল গির্জা

জার্মানে নামাজের জন্য খুলে দেয়া হল গির্জা । 
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে চলার শর্তে মসজিদে নামাজ আদায় করা্র অনুমতি দেওয়া হয়েছে জার্মানিতে। কিন্তু তা অনেকাংশেই সম্ভব না হওয়ায়, জার্মানির বার্লিনে একটি গির্জা খুলে দেয়া হয়েছে মুসলমানদের প্রার্থনার জন্য।
এমনই তথ্য জানিয়েছে রয়টার্স ।  
জার্মানিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সকল ধর্মীয় উপাসনালয় বন্ধ ঘোষনা করা হলেও গত ৪ মে  থেকে সকল ধর্মীয় উপাসনালয় পুনরায় খুলে দেয়ার অনুমতি দেয় ।  তবে প্রার্থণার সময় একে অপরের থেকে ৫ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেয়া হয়।
এ শর্ত মেনে বার্লিনের নিউক্লান জেলার দার আসসালাম মসজিদে কেবলমাত্র জামাতের এক অংশ ধরানো সম্ভব ছিল। তাই রমজানের শেষ জুমার নামাজের আয়োজন করে সাহায্য করার প্রস্তাব দেয় ক্রুজবার্গের মার্থা লুথেরান গির্জা।"এটি একটি দুর্দান্ত বিষয়। এ সঙ্কটের মধ্যে এবং রমজানে এটি সবার মাঝে আনন্দ নিয়ে এসেছে। এই মহামারি আমাদেরকে একটি সামাজিক বন্ধনে আবদ্ধ করেছে। সংকট মানুষকে একত্রিত করে তোলে।” বলেন দার আসসালাম মসজিদের ইমাম রয়টার্সকে।  
মসজিদ কমিটির সদস্য সামির হামদৌন বলেন, “প্রথমে একটু আনইজি ফিল করতেছিলাম কারণ সেখানে বাদ্যযন্ত্র, বিভিন্ন ছবি ছিল, যা ইসলামিক প্রার্থণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।”
তিনি আরো বলেন “কিন্তু আপনি যদি দেখেন এবং ছোট ছোট বিষয় ভুলে যান, তাহলে শেষ পর্যন্ত এটি সৃষ্টিকর্তার ঘর”।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.