নোয়াখালীতে ১ দিনে ৭৭ জন আক্রান্ত
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৭৭ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এই নিয়ে এই জেলায় মোট আক্রান্ত ৩৫২ জন ।
জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান জানিয়েছেন, গতকাল ২২ মে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের ৬ জন কর্মচারীর করোনা শনাক্ত হওয়ায়, দাপ্তরিক সকল কার্যক্রম বাসা থেকে করা হচ্ছে ।
তিনি আরো বলেন,হাতিয়ায় ৬ জন ,কোম্পানীগঞ্জ ৭ জন,সেনবাগে ১১ জন,সুবর্ণচর ১১,সোনাইমুড়ীতে ১৮ জন,চাটখিলে ২৬ জন,সদরে ৪১ জন,কবিরহাটে ৫৪ জন ও বেগমগঞ্জে ১৭৮ জনসহ জেলায় মোট ৩৫২ জনের করোনা শনাক্ত হলো।
এই জেলায় মোট ২৭ জন আইসোলেশন থেকে করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন। এরমধ্যে বেগমগঞ্জে ৭ জন, সদরে ৭, চাটখিল ৫, সোনাইমুড়ি ৩ জন, হাতিয়ায় ৩ জন, কবিরহাট ১ জন ও কোম্পানীগঞ্জ ১ জন বলে খবর পাওয়াগেছে। এই জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৫ জন, এদের মধ্যে সোনাইমুড়িতে ২ জন, বেগমগঞ্জে ২ জন ও সেনবাগে ১ জন ।
নতুন ৭৭ জনের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ৪২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে বলে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস নিশ্চিত করেছেন। তাদেরকে আপাতত হোম আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এছাড়া, তাদের বাড়ি লকডাউন ঘোষণা করে, তাদের সংস্পর্শে আসা অন্যান্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। কবিরহাট উপজেলার ১৬ জনের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে বলে কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস নিশ্চিত করেছেন। চাটখিল উপজেলায় নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাক আহমেদ । সদর উপজেলায় ১০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান । আক্রান্ত সবাইকে আপাতত হোম আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এছাড়া, তাদের বাড়ি লকডাউন ঘোষনা করে, তাদের সংস্পর্শে আসা অন্যান্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।”

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you