শর্তসাপেক্ষে শপিংমল-দোকানপাট খোলা রাখার অনুমতি
রমজান ও ঈদ সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে এই শর্ত সাপেক্ষে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে সরকার।
সোমবার (০৪) মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা আদেশ জারি করে এ নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়েছে, কেনাবেচার সময় পারস্পরিক সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। তবে বিকাল ৫টার মধ্যে বন্ধ করতে হবে।
আদেশে আরও বলা হয়েছে, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you