কুমিল্লা নগরীতে প্রথম করোনা রোগী শনাক্ত
কুমিল্লা নগরীতে এই প্রথম এক জন করোনা রোগী শনাক্ত হয়েছে । সোমবার দুপুরে নগরীর রাজগঞ্জ রাজবাড়ি কম্পাউন্ড পুকুরের দক্ষিণ পাড়ের ৮ তলা ভবনটি লকডাউন করেছে জেলা প্রশসান । আক্রান্ত রোগীর দেহে কোনো লক্ষন আপাতত নেই । কিছুদিন আগে তার জ্বর ছিলো । এখন সে সুস্থ রয়েছে । আক্রান্ত রোগীর পরিবারের আরও ৫ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এই নিয়ে কুমিল্লায় আক্রান্ত সংখ্যা ৯৩ জনে দাড়িয়েছে।
কুমিল্লায় ৪ মে, ২০২০ ইং দুপুর পর্যন্ত
মোট নমুনা সেন্ট = ২২৫২
মোট রিপোর্ট রিসিভেড = ১৯৬৯
মোট পজিটিভ = ৯৩ জন
মোট সুস্থ্য = ২৪ জন
মোট মৃত্যু = ৪ জন
নতুন ১ জন সহ এই জেলায় মোট আক্রান্ত ৯৩ জন । এদের মধ্যে -
তিতাস-১১,
লাকসাম-১১,
দেবিদ্বার-২০,
দাউদকান্দি-৯,
বুড়িচং-৮,
মুরাদনগর-৭,
চান্দিনা-৯,
বরুড়া-৫,
মনোহরগঞ্জে- ৪,
সদর দক্ষিণ-২,
ব্রাহ্মণপাড়া-২,
হোমনা-২,
চৌদ্দগ্রাম-১,
মেঘনা-১,
আদর্শ সদর ( সিটিতে) ১

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you