৩ লাখ ছাড়ালো মৃত্যুর সংখ্যা
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়ালো
কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু । দিন দিন বেড়েই চলেছে এর আক্রমন। এক দেশে কমছে তো আরেক দেশে বাড়ছে। এর মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মারাগেছেন ৩ লাখের বেশি মানুষ এবং আক্রান্ত রগীর সংখ্যা ৪৫ লাখ প্রায় ।
তবে ধিরে ধিরে কমছে মৃত্যু হাড় । মাত্র সাত দিনে মৃত্যুর সংখ্যা পূর্ণ হয়েছিল ১ লাখ থেকে দেড় লাখ । সেখান থেকে আট দিন সময় লেগেছিল ২ লাখে পৌঁছাতে । ৯ দিনে (৪ মে) মৃত্যুর সংখ্যা হয় আড়াই লাখ । এরপর গতকাল মৃত্যুর সংখ্যা ছাড়ালো ৩ লখ ।
মৃত্যু হাড় ধিরে ধিরে কমলেও কোন ভাবেই কমছেনা আক্রান্তের হাড় । এপ্রিল মাসের শুরুতে প্রতিদিনের সংক্রমণের হার ৮০ হাজার পেরিয়েছিল, এরপর থেকে একনাগাড়ে এই ধারাই চলছে আক্রান্তের হাড়। কোনো দিন ৫ হাজার বাড়লে তার পরের দিন কমে মাত্র ২ হাজার। সবশেষ গত ১৩ মে রোগী শনাক্ত হয়েছে ৮৮ হাজার ২৮০ জন।
ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশ করছে । এই ওয়েবসাইটের তথ্যমতে, গতকাল ১৪ মে বাংলাদেশ সময় সাড়ে ১০টা নাগাদ বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ৩ লাখ ছাড়ায়। একই সাথে সংক্রমিত রোগীর সংখ্যা ছিল ৪৪ লাখ ৭৫ হাজার। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৮০ হাজারের বেশি।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you