ঈদগাহে হচ্ছেনা ঈদের জামাত
মহামারী করোনাভাইরাসের কারনে খোলা ময়দানে ঈদের জামাতের আয়োজন করা যাবে না।
আজ সন্ধ্যায় এই বিষয় একটি প্রজ্ঞাপন জারি করে ধর্ম মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ১৩ শর্তে ঈদের জামাত আদায় করার অনুমতি দেওয়া হলেও তা পড়তে হবে মসজিদে । সামাজিক সংক্রমণের শঙ্কায় এবার খোলা ময়দানে ঈদের নামাজের জামাত আয়োজনে বিধিনিষেধ আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের জামাত খোলা ময়দানে আদায় করা যাবেনা আদায় করতে হবে মসজিদে । সামজিক দূরত্ব নিশ্চিতে এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে। জামতের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিস্কার করতে হবে। বিছানো যাবেনা কোনো ধরনের কার্পেট । যার যার জায়নামাজ বাসা থেকে নিয়ে আসতে হবে। মসজিদে ওযুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মুসল্লীকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ্য ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়াও জামাত শেষে কোলাকুলি ও হ্যান্ডসেক থেকে বিরত থাকতে হবে ।
প্রজ্ঞাপনের শর্তগুলো দেখতে এইখানে ক্লিক করুন
প্রজ্ঞাপনে আরো বলা হয়, উল্লিখিত নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you