৩০ মে পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বিশ্বব্যাপী করোনায় দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে । করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকার নানা পদক্ষেপ নিয়েছে । তার অংশ হিসেবে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা যাবে না বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পরিপত্রে উল্লেখ করা হয়েছে। একই সাথে সেখানে বলা হয়েছে, রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন । 

তিনি আরো বলেন এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ছুটির আদেশ জারি করা হবে। কবে নাগাদ আদেশ জারি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মহাপরিচালককে বলা হয়েছে ছুটির আদেশ দ্রুত জারি করতে।’

শিক্ষা সচিব আরো বলেন, দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

এরি মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে । 

উল্লেখ্য, এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে । 



সংবাদটি আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন । 

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.