কুমিল্লায় কৃষি কর্মকর্তা সহ আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৯৮


গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন । এদের মধ্যে বরুড়া উপজেলার একজন কৃষি কর্মকর্তা ও তার স্ত্রী রয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে ঐ কৃষি কর্মকর্তা বাদে সকলেই নারী ।
নতুন আক্রান্তদের মধ্যে বরুড়ায় ২ জন, চান্দিনায় ২ জন এবং মুরাদনগরে ১ জন বলে সংবাদ পাওয়াগেছে । করোনা সংক্রমন প্রতিরোধে কুমিল্লা জেলার সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ কথা নিশ্চিত করেছেন।
মুরাদনগরের আক্রান্ত নারীর বয়স প্রায় ১৫ বছর । তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে বলেও জানান তিনি । 
গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২ জন । 
কুমিল্লায় ৫ মে, ২০২০ ইং দুপুর  পর্যন্ত
মোট নমুনা সেন্ট = ২৫৫০
মোট রিপোর্ট রিসিভেড = ২১৫৪
মোট পজিটিভ = ৯৮ জন
মোট সুস্থ্য = ২৬ জন
মোট মৃত্যু = ৪ জন
নতুন ৫ জন সহ এই জেলায় মোট আক্রান্ত ৯৮ জন । এদের মধ্যে -
তিতাস-১১,
লাকসাম-১১,
দেবিদ্বার-২০,
দাউদকান্দি-৯,
বুড়িচং-৮,
মুরাদনগর-৮,
চান্দিনা-১১,
বরুড়া-৭,
মনোহরগঞ্জে- ৪,
সদর দক্ষিণ-২,
ব্রাহ্মণপাড়া-২,
হোমনা-২,
চৌদ্দগ্রাম-১,
মেঘনা-১,
আদর্শ সদর ( সিটিতে) ১

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.