সরকারি ২৫০০ টাকার সহায়তা তালিকায় ৪ মোবাইল নম্বর ৩০৬ বার!!!
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দেশের ৫০ হাজার পরিবারকে নগদ ২৫০০ টাকা করে দেয়ার উদ্যোগ নেয় সরকার। বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হবিগঞ্জ জেলায় এ উদ্যোগের মাধ্যমে ৭৫ হাজার পরিবার নগদ অর্থ সহায়তা পাওয়ার কথা রয়েছে। সেই জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও ত্রাণ কমিটির মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ড থেকে তালিকা করতে বলা হয়। কিন্তু সেই তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। ।সেই তালিকায় ১৬২ জনের নামের সঙ্গে হবিগঞ্জের এক ইউপি চেয়ারম্যানের চাচা ও চাচাতো ভাইয়ের মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে । তাছাড়া চেয়ারম্যানের অন্য এক স্বজনের নম্বর ব্যবহার করা হয়েছে ৯৯ জনের নাম।
হবিগঞ্জের লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে ৬ হাজার ৭২০টি পরিবার পাচ্ছে নগদ আড়াই হাজার টাকা করে সরকারি অর্থ সহায়তা। এর মধ্যে মোড়াকরি ১ হাজার ১১৩, লাখাই ইউনিয়নে ১ হাজার ১৯৪ জন, মুড়িয়াউক ১ হাজার ১৭৬,করাব ১ হাজার ৬ , বামৈ ১ হাজার ২৪৬ ও বুল্লা ইউনিয়নে রয়েছেন ৯৮৫ জন।
চেয়াম্যানের দেয়া তালিকায় পাওয়া তথ্যে জানা গেছে, মুড়িয়াউক ইউনিয়নে ৪টি মোবাইল নম্বর ব্যবহার হয়েছে ৩০৬ জনের নামের পাশে। এর মধ্যে ০১৯৪৪-৬০৫১৯৩ মোবাইল নাম্বারটির বিপরীতে রয়েছে ৯৯ জন উপকারভোগীর নামে, ০১৭৪৪-১৪৯২৩৪ মোবাইল নাম্বার রয়েছে ৯৭ জনের নামে,৬৫ জনের নাম রয়েছে ০১৭৮৬-৩৭৪৩৯১ এ মোবাইল নাম্বা্রে ও ০১৭৬৬-৩৮০২৮৪ মোবাইল নাম্বার রয়েছে ৪৫ জন সুবিধাভোগীর নামের মধ্যে।
এ ব্যাপারে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই বলেন, অল্প সময়ের মধ্যে তালিকা তৈরির করা হয়েছে। তাই ভুল হতে পারে । এগুলো সংশোধনের কাজ চলছে। তিনি আরোবলেন, কেউ আমাকে ফাসানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে এ নম্বরগুলো তালিকায় তুলে দিতে পারে ।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, এটি প্রাথমিক তালিকা। এ তালিকা যাচাই বাছাই চলছে। এরপর চূড়ান্ত তালিকা করা হবে। তালিকায় কোনো ধরনের ঘাপলা থাকলে কাউকে টাকা দেয়া হবে না। শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই বাছাই করছেন।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you