শুরুতেই করোনার ‘নমুনা নষ্টের’ কথা স্বীকার করল চীন
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কয়েক মাস ধরে নমুনা নষ্টের অভিযোগ করা হলেও অবশেষে চীন মুখ খোললো।
সাউথ চীনা মর্নিং পোস্টের এক খবরে বলা হয়েছে," ‘অননুমোদিত পরীক্ষাগারের’ নমুনা নষ্টের নির্দেশ দেয়ার কথা স্বীকার করেছে চিন।"
যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও কিছুদিন দিন আগে অভিযোগ করেছিলেন, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র চীনের কাছে করোনাভাইরাসের নমুনা চেয়েছিল কিন্তু চীন তা দেয় দেয়নি।
এই বিষয়ে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা লিউ ডেঙ্গফেং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অননুমোদিত ল্যাবের নমুনা নষ্ট করা হইয়েছে কিন্তু তা দ্বিতীয় ধাপের বিপদ এড়াতে জৈবিক সুরক্ষার কথা চিন্তা করে করা হয়েছে।
তিনি আরো দাবি করেন, যুক্তরাষ্ট্র তথ্য অন্য ভাবে উপস্থাপন করে কনফিউশন তৈরি হচ্ছে। তারা এটি উদ্দেশ্যমূলকভাবে করছে।
তিনি আরো বলেন, 'যখন উহানে নতুন এ ভাইরাসটির খোঁজ পাওয়া তার পর জাতীয় পর্যায়ের পেশাদার প্রতিষ্ঠান থেকে তা পরীক্ষা করা হয়। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যথা বিষয়ে বিষয়টি অবহিত করেছি। তাদের কাছে নমুনাও পাঠিয়েছি।’

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you