সিলেট ওসমানী মেডিকেল কলেজের ১৬ ইন্টার্নির করোনা শনাক্ত


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।করোনায় আক্রান্ত হওয়া সকলেই মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক।আক্রান্তদের ১৫ জন মেয়ে ও একজন ছেলে। তবে তাদের কারও কোনো উপসর্গ নেই। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে কলেজের ১৬ শিক্ষার্থীর করোনা শনাক্তের বিষয়টি জানাজানি হওয়ার পর চিকিৎসকদের ফেসবুক গ্রুপে এ বিষয়ে ব্যাপক আলোচনা চলছে।

চিকিৎসকদের গ্রুপে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হক লিখেছেন, ‘৫৩তম ব্যাচ, তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ নেগেটিভ হবে। আমরা তোমাদের সাথেই আছি।’

এর আগে গত ২৩ এপ্রিল এই হাসপাতালের এক শিক্ষাণবীশ চিকিৎসক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এর পর ওসমানীর ৭৮ জন শিক্ষানবীশ চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়। এই কোয়ারেন্টিনে থাকা ৭৮ জনের মধ্য থেকেই সোমবার ১৬ জনের করোনা শনাক্ত হয়।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.