বরিশালে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৪৪
আজ বরিশালে নতুন করে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং উজিরপুর উপজেলায় নতুন করে ০১ জন সুস্থতা লাভ করেছে। এই নিয়ে বরিশাল জেলায় করোনা ক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৪ জনে।
আজ যে ৩ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১ জন বাবুগঞ্জ উপজেলার পুরুষ ( ২৩), মেহেন্দিগঞ্জ উপজেলার ১ জন নারী (১৬) এবং বরিশাল মহানগরীর শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল এর কর্মরত নার্স নারী বয়স (৩১)।
বরিশাল জেলা প্রশাসক জানান, রিপোর্ট পাওয়ার সাথে সাথে তাদের অবস্থান অনুযায়ী লকডাউন করা হয়েছেীবং একই সাথে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে।
এই পর্যন্ত বরিশাল জেলার ৪৪ জন করোনা আক্রান্তদের মধ্যে
বরিশাল মহানগরী ১৬জন,
বাবুগঞ্জ ১১জন,
মেহেন্দীগঞ্জ ৪জন
হিজলা ৩জন,
উজিরপুর ৩জন,
গৌরনদীতে ২জন,
বানারীপাড়া ২জন,
মুলাদী ১জন,
আগৈলঝাড়া ১জন,
এবং বাকেরগঞ্জে ১জন
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ জেলায় মোট ২৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you