ইংলিশ প্রিমিয়ার লিগের আরো ৪ জনের দেহে করোনা শনাক্ত
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো দলগতভাবে অনুশীলন শুরু করতে চায় । কিন্তু এরই মধ্যে খবর এলো লিগে নতুন আরো চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।পরে ঐ ৪ জনের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে ।
ইংলিশ প্রিমিয়ার লিগের মোট ১ হাজার ৮ জনের পরীক্ষা করা হয় করোনা টেস্টের তৃতীয় রাউন্ডে । সপ্তাহে দুইদিন এই পরীক্ষা হচ্ছে ক্লাবগুলোতে। প্রতি ক্লাবের ৬০ জনের পরীক্ষা করা হবে চতুর্থ ধাপে।গত সপ্তাহ থেকে একক অনুশীলন শুরু করতে পারলেও দলিয় ভাবে শুরু করতে পারেনি তারা। তাই প্রজেক্ট রিস্টার্টের আওতায় দ্বিতীয় ধাপে দলগত ভাবে অনুশীলন শুরু করতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
মার্চের ১৩ তারিখ থেকে স্থগিত ইপিএল। ইপিএলে ৯২টি ম্যাচ এখনো বাকি আছে ।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you