করোনা ইউনিটে আগুন, ৫ জনের মৃত্যু
রাজধানীর গুলশান - ২ এর ইউনাইটেড হাসপাতালে ৯ টা ৫৫ মিনিটে আগুন লাগে বলে জানাগেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং রাত ১০টা ০৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা গেছে। এর মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী।মৃতরা হলেন রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫), মো. মাহাবুব (৫০)। নিহত ৩ জন করোনায় আক্রান্ত রোগী ছিলেন বলে জানাযায়।
করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরন থেকে আগুনের সূত্রপাত বলে জানাযায় ।
বিস্তারিত আসছে.......

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you