সাবেক এমপি এম. এ মতিন আর নেই
সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. এ মতিনসকাল ৯ টায় উত্তরা রেডিক্যাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুর তার বয়স হয়েছিল ৮৭ বছর।
জানাযায় গত সপ্তাহে তিনি উত্তরা নিজ বাসায় ব্রেন ষ্টোক করলে তাকে উত্তরার একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। পরে আজ সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার চারবারের সাবেক এমপি ছিলেন । একই সাথে তিনি বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
খবর পাওয়াগেছে এম. এ মতিনের লাশ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নিয়ে যাওয়া হবে এবং স্থানীয়ভাবে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you