বিশ্বে আবারো বাড়লো করনায় মৃত্যু হার

আজ ২৫ মে রোজ মঙ্গল বার আবারো বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা গতকালের তুলনায় বেড়েছে। 


বিগত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মৃত্যু হয়েছে ৩০৯৬ জনের। এর ফলে বিশ্বে মোট মৃতের সংখ্যা  ছাড়ালো ৩৪৭৮০০। বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৯০ হাজার ১২৮ জন। এ নিয়ে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাটিয়েছে ৫৮৮০০০।

বিগত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছেব্রাজিল। গত ২৪ ঘন্টায় ৮০৬ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে, একই সাথে আক্রান্ত হয়েছে ১৩০৫১ জন। অন্যদিকে খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে একের পর এক স্বাস্থ্যবিধি ভাঙ্গার অভিযোগ উঠছে। অভিযোগ পাওয়াগেছে তিনি শনিবার রাতে বাইরে খেতে গিয়ে সামাজিক দূরত্ব মানেননি।

তবে আক্রান্তের হিসাব করলে এখনো শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯০৭০ জন এবং মারা গেছে ৫০৪ জন। সবমিলিয়ে এই দেশটিতে মোট আক্রান্ত ছাড়ালো ১৭ লাখ এবং মোট মৃত্যু ৯৯৮০৫ জন।

এছাড়া একদিনে মেক্সিকোতে ২১৫, ভারতে ১৪৮, যুক্তরাজ্যে ১২১,পেরুতে ১৭৩, রাশিয়ায় ৯২ জন এবং  ইতালিতে ৯২ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রি বরিস জনসন জানিয়েছেন,  আগামী জুন মাস থেকেই বেশির ভাগ দোকানপাট খুলে দেয়া হবে যুক্তরাজ্যে । ইতোমধ্যে খুলতে শুরু করেছে চেক রিপাবলিক এবং গ্রিসে হোটেল ও রেস্তোরাঁগুলো ।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.